
বিয়েতে রাজি না হওয়ায় নাটোরের বড়াইগ্রামের শ্যামলী খাতুনকে (৩০) ঢাকার কমলাপুরে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন স্বামী সুজনের (৪০) বিরুদ্ধে। নিহতের পরিবার দাবি করেছে, সুজন দীর্ঘদিন ধরে শ্যামলীকে ব্ল্যাকমেইল করছিল। নিহত শ্যামলী বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। এ ঘটনায় শ্যামলীর ভাই মিজানুর রহমান বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেছেন।
শ্যামলীর মা মুঞ্জুয়ারা বেগম বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দুই সন্তানের মধ্যে শ্যামলী ছোট। ১২ বছর আগে সে প্রথমে প্রেম করে বিয়ে করেছিল, একটি ৮ বছরের মেয়ে রয়েছে। কিন্তু চাকরির সুবাদে সুজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে সুজনকে বিয়ে করে। পরে জানতে পারে সুজনের আগের স্ত্রী ও সন্তান আছে। তখন তাকেও তালাক দিয়ে বাবার বাড়ি ফিরে আসে।’
তিনি জানান, তালাকের পর থেকে সুজন তার মেয়েকে ব্ল্যাকমেইল শুরু করে। পরে উপজেলার রাজাপুরে পারিবারিকভাবে তৃতীয় বিয়ে হয় শ্যামলী খাতুনের। বিয়ের পর সুজন অন্তরঙ্গ ছবি শ্যামলী খাতুনের স্বামীর ফোনে পাঠায় এবং বাড়ির সামনে পোস্টরিং করে। এগুলো দেখে শ্যামলী খাতুনের সেই স্বামীও তাঁকে তালাক দেয়। সবকিছু বাদ দিয়ে আবার পড়াশোনা শুরু করেছিল শ্যামলী। এইচএসসি শেষ করে ঢাকায় চাকরি নিয়েছিল। কিন্তু আবার কৌশলে ডেকে নিয়ে তাকে হত্যা করল সুজন।
আবেগাপ্লুত কণ্ঠে মুঞ্জুয়ারা বেগম বলেন, ‘এক বছর আগে স্বামীকে হারিয়েছি, এখন মেয়েকেও হারালাম। ৮ বছরের নাতনি বারবার মা-মা বলে কান্না করছে। কী জবাব দেব ওকে?’
মামলার বাদী শ্যামলীর ভাই মিজানুর রহমান বলেন, ‘আমার আর কোনো ভাইবোন নেই। ছোটবেলা থেকে কোলে-পিঠে মানুষ করেছি। আজ বোনের হত্যার মামলা করতে হলো। আমি দ্রুত বিচার শেষে ঘাতক সুজনের ফাঁসি চাই।’
গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শ্যামলীকে হত্যা করা হয়।
স্থানীয় জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘মেয়েটি অনেক ভালো ছিল। একটি ভুলের জন্য তার জীবন দিতে হলো। সবকিছু বাদ দিয়ে নতুনভাবে শুরু করতে চেয়েছিল, কিন্তু আর হলো না। ইউনিয়ন পরিষদ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে