কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোরের লালপুরের গোসাই আশ্রমে ফাঁকা গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আজ মঙ্গলবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রমের বাগানের আম সংগ্রহের সময় একদল দুর্বৃত্ত বাইরে ৮ থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং সেখানে রাখা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়। আশ্রমের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আমের ক্রেতা নওপাড়া গ্রামের মো. নাসির হোসেন জানান, ১৮ মে আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে আম ক্রয়ের চুক্তিনামা করেন। আশ্রমের পক্ষে চুক্তিটি সম্পাদন করেন সেবাইত শ্রী চিমন্ত চন্দ্র রায় ওরফে শ্রী পরমানন্দ সাধু।
এতে ১৫ অক্টোবরের মধ্যে আম সংগ্রহের কথা বলা আছে। ইতিমধ্যে বাগানের কিছু আম পেকে যাওয়ার কারণে আজ সকালে সংগ্রহ করতে আসেন তিনি। আম সংগ্রহের সময় আশ্রমের বাইরে একদল দুর্বৃত্ত এসে গুলি করে এবং তাঁদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ বিষয়ে বিলমাড়িয়া গ্রামের সঞ্জয় কুমার নিজেকে আশ্রমের বর্তমান কমিটির সভাপতি দাবি করে বলেন, ‘আম সংগ্রহের সময় আমি আশ্রমের ভেতরে ছিলাম। এর আগে আমার ওপর হামলা করা হয়েছে। আজকে আবার গুলিবর্ষণ করা হলো। সৌভাগ্যক্রমে বেঁচে গেছি।’ এ সময় তিনি হামলার জন্য প্রতিপক্ষ উত্তম কুমারকে অভিযুক্ত করেন।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে উত্তম কুমার বলেন, ‘আমি নতুন কমিটিতে সভাপতি হওয়ার পর থেকে সঞ্জয় কুমার বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। সঞ্জয় কুমার আশ্রমে নিজের গত ১৫ বছরের দুর্নীতি আড়াল করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।’
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ও ২০২৫ সালের ১৩ জানুয়ারি নিয়মিত কমিটি গঠন করা হয়। পরে কমিটি গঠন নিয়ে আদালতে একটি মামলা করা হয়। তখন থেকেই আশ্রমের আগের কমিটির সভাপতি সঞ্জয় কুমার ও নতুন কমিটির সভাপতি উত্তম কুমারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
গত ১৯ মার্চ রাতে সঞ্জয় কুমারের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে জখম করে। ওই সময় সঞ্জয় কুমার বর্তমান সভাপতি উত্তম কুমারের নেতৃত্বে তাঁর ওপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তবে উত্তম কুমার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ওই ঘটনায় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে