নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১১টি মিটার ও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজার থেকে ১১টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। অপর দিকে নগর ইউনিয়নের লক্ষ্মীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এনিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল।
এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিল থেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে যায় চোর চক্রের সদস্যরা। আর লক্ষ্মীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে।
পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা গেছে, শিল্প মিটারগুলো কোনো বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটিই কাজে লাগিয়ে নিয়মিত মিটার চুরি করে সেখানে বিকাশ নম্বর রেখে যাচ্ছে। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার।
জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষ্মীকোল সাবজোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি। এ নিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে