
ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল।
আজ শনিবার দুপুরে রাজধানীর রমনা পার্কের ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে সংগঠনের এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মনির হোসেন লিটন।
দুই বছর মেয়াদি নতুন এই আংশিক কমিটিতে সহসভাপতি মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক বিটিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার মিয়া হোসেন, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরিন গীতি, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি হাসান মোল্লা।
এই কমিটি শিগগির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানান মনির হোসেন লিটন। এ সময় নতুন এই কমিটির উপদেষ্টাদের নামও ঘোষণা করেন তিনি। কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন শাহজাহান সরদার, স্বপন কুমার সাহা, কার্তিক চ্যাটার্জি, ড. আব্দুল হাই সিদ্দিক, শাহেদ চৌধুরী, মনির হোসেন লিটন, আমিনুল ইসলাম শাহীন ও মনিরুল ইসলাম।
এর আগে বেলা ১১টায় ফলসহযোগে শ্রাবণ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাইদা নাইম জাহান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব (যুগ্ম সচিব) নজরুল ইসলাম সরকার, রাজউকের পরিচালক মনিরুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মো. নাসের রিকাবদারসহ নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।
পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে নব্বইয়ের দশকে সংগঠনটি যাত্রা শুরু করে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে