
নরসিংদীর পলাশ উপজেলায় ঈদের দিন দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম গতকাল মঙ্গলবার রাতে পলাশ থানায় মামলাটি করেন।
মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১২ জনকে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে যুবক রাকিব ও সাকিবের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে ওই রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি মনির হোসেন।
জানা গেছে, নিহত সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) পলাশ উপজেলার করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। ঈদের দিন সোমবার হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় তাঁদের ধরে মারধর করা হয়। ওই দিন রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে