
নরসিংদীর মাধবদীতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এর জেরে ক্ষিপ্ত ওই যুবকের স্বজনেরা ওই প্রেমিকার বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ হোসেন খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, সাজ্জাদের সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই তরুণী সাজ্জাদের সঙ্গে পালিয়ে গেলে তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তরুণীকে বাড়িতে ফিরিয়ে যায়। রোববার সকালে ওই তরুণী আবার সাজ্জাদের কাছে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণীর ভাই, চাচাসহ কয়েকজন সাজ্জাদের ওপর হামলা চালান। তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের স্বজনেরা ওই তরুণীর বাড়ি, তাঁর চাচা ও ফুফুর বাড়িসহ মোট চারটি ঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরের লোকজন দৌড়ে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচান।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের বাধার কারণে আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। এতে চারটি ঘরের প্রায় সব মালামাল পুড়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে প্রথমে একজনকে কুপিয়ে আহত করা হয়। পরে এর প্রতিশোধ নিতে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে