
নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। করোনাকালে দাফন, সৎকার, অক্সিজেন ও প্লাজমা সরবরাহ, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, খাদ্য সরবরাহসহ সার্বিক কাজের জন্য ‘এশিয়া বুক অব রেকর্ড’-এর স্বীকৃতি পেয়েছে টিম খোরশেদ।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন টিম খোরশেদের প্রধান সমন্বয়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে এশিয়া বুক অব রেকর্ডের প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদের কাছে পাঠানো হয়।
করোনা মহামারি শুরুর পর বিভিন্ন মানবসেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারে এগিয়ে আসেন তিনি এবং তাঁর ডাকে সাড়া দেওয়া স্বেচ্ছাসেবীরা। তাঁরা এ ক্ষেত্রে কোনো ধর্ম-বর্ণের বাছবিচার করেননি। সবার পাশে দাঁড়িয়েছে টিম খোরশেদ। ক্রমে এই কার্যক্রম খাবার সরবরাহ থেকে শুরু করে গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বা ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ঘরে সরবরাহ করার মতো কাজে এগিয়ে আসেন। বহু মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে। এর প্রতিদানও জনগণ তাঁকে দিয়েছে এবারের নাসিক নির্বাচনে। তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মানুষের ভালোবাসা তো আছেই।
প্রাপ্তির বিষয়ে খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যারা টিমের সদস্য আছি, তারা মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া জানাই। আমরা স্বীকৃতির জন্য নয়, মানুষের জন্য কাজ অব্যাহত রাখতে চাই। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। আমরা এবারও প্রস্তুত মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে।’
এই অর্জন নিজের দলের সদস্যদের উৎসর্গ করে টিম খোরশেদের প্রধান সমন্বয়ক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সব স্বেচ্ছাসেবকের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত। আমরা শপথ করেছিলাম করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে। সেই শপথ বাস্তবায়নে অটুট থাকব ইনশা আল্লাহ।’

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
৮ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টার পর দুই শিশুসন্তানসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে শূন্যরেখার কাছে মানবেতর অবস্থায় রয়েছেন। বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি আর বিএসএফও ফিরিয়ে নেয়নি। ফলে নারী-শিশুসহ এসব মানুষ অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে