
চার মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় একটি স্টিল মিলের শ্রমিকেরা। আজ বুধবার উপজেলার বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।

মহাসড়কে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা।
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে ২০০ শ্রমিক কর্মরত আছেন। চার মাস ধরে কারখানার মালিক কর্তৃপক্ষ তাঁদের বেতন দিতে গড়িমসি করে আসছে। এ নিয়ে কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের কয়েক দফা আলোচনা হলেও মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করতে নানা টালবাহানা করছে।
বাধ্য হয়ে বুধবার দুপুরে শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে অতি দ্রুত তাঁদের বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেলা ৩টার দিকে সড়ক থেকে সরে যান। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মিন্টু মিয়া আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়ার মধ্যে এক মাসের টাকা পরিশোধের চেষ্টা করা হয়, কিন্তু শ্রমিকেরা তা গ্রহণ করেননি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের দাবি পূরণের চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে