
নারায়ণগঞ্জের বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাশুর রবিউল হাসান আবির (৩০)। আজ রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মসমর্পণের পর রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
নিহত গৃহবধূর নাম নাদিয়া আক্তার লিনা (২৫)। তিনি ময়মনসিংহ জেলার কানারামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে।
অভিযুক্ত রবিউল হাসান আবির কুশিয়ারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নাদিয়া আক্তারের স্বামী রাসেল বেশ কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নেন তাঁর বড় ভাই রবিউল হাসানের নামে। তবে ঋণ পরিশোধ করতে না পেরে আত্মগোপনে চলে যান রাসেল। অন্যদিকে টাকা পরিশোধে চাপ দেওয়া হয় রবিউলকে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ চলছিল। আজ সকালে কলহের একপর্যায়ে চাকু দিয়ে নাদিয়াকে আঘাত করেন রবিউল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘আজ সকালে রবিউল তাঁর ছোট ভাইয়ের বউ নাদিয়া আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছেন। পরে রবিউল থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে