
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেয়।
অবরোধের কারণে মহাসড়কটি দিয়ে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় লেনে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের মধ্যে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক ছিল।
সরেজমিন দেখা গেছে, প্রায় ৪০-৪৫ জন ছাত্র-জনতা একত্র হয়ে মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হয়ে হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।’

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন।’
১০ মিনিট আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের মালামাল কিনতে অস্বীকৃতি জানানোয় এক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৫ জুন) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২ ঘণ্টা আগে