
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর সেতুর ওপর চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চাঁদপুরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চাঁদপুর যাওয়ার উদ্দেশে রওনা হন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের ওপর পৌঁছালে পেছন দিক থেকে চারটি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল তাঁকে বহনকারী গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে চালকের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি হয়। পরে ডাকাত দলের এক সদস্য চালকের ডান হাতে একটি গুলি করে গাড়ির ভেতর থেকে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহত ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি করতে ব্যর্থ হয়েছে। তবে ভুক্তভোগী প্রবাসী আহত হয়েছেন এবং তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে। গুলিবর্ষণের প্রশ্নে তিনি বলেন, গুলির শব্দ হওয়ায় গুলি হয়েছে বলে ধারণা করছেন।

প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে পরীক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, ৩৫ থেকে ৪৬ পর্যন্ত বিসিএস লিখিত পরীক্ষার জন্য গড়ে ৮ মাসের বেশি সময় প্রদান করা হয়েছিল। যেখানে আমাদের মাত্র দু’মাস সময় দেওয়া হয়েছে। বিসিএসের বিশাল সিলেবাসে এই অল্পসময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়বে।
৬ মিনিট আগে
চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৮ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় লাবীব (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাতে গফরগাঁও উপজেলা থেকে শিশুটির বাবা সোহাগ মিয়া ও প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে (২৮) আটক করা হয়েছে।
৩২ মিনিট আগে
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহতসহ আরও অনেকে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে