
প্রেসিডেন্ট ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস কুন্স। তিনি দাবি করেছেন, এই যুদ্ধের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে সবকিছুর দাম বেড়ে গেছে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস কুন্স তাঁর পোস্টে লিখেছেন, ট্রাম্পের এই ইরান যুদ্ধের ফলে কেবল জ্বালানি তেলের দামই বাড়েনি, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ ও গ্যাসের বিল এমনকি বাড়ির ঋণের (মর্টগেজ) কিস্তিও মহার্ঘ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, এখন এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবারগুলোকে।
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস কুন্স আগেও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেছিলেন, ঠিক কী কারণে এই যুদ্ধ শুরু করা হয়েছে কিংবা এই যুদ্ধ কবে শেষ হবে—সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে না।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪০ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে