বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ইতিমধ্যে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
অগ্রাধিকার পাওয়া ১১টি মামলা হলো—
১. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান,
২. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান,
৩. এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান,
৪. বেক্সিমকো গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান,
৫. সিকদার গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান,
৬. বসুন্ধরা গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান,
৭. নাসা গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, ৮. ওরিয়ন গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান,
৯. নাবিল গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান,
১০. এইচবিএম ইকবাল, তার পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান,
১১. সামিট গ্রুপ ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান।
দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং কাস্টমস ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগ এসব অগ্রাধিকারপ্রাপ্ত মামলার তদন্ত করছে। এ লক্ষ্যে ১১টি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সাত দিনে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে ১ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত ১৬ দিনে।
২৩ মিনিট আগে
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে জরুরি টিকা ক্যাম্পেইন শুরুর কথা জানিয়েছে সরকার। দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই রোগের উপসর্গ নিয়ে চলতি বছরে ২ হাজারের বেশি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫০টির বেশি শিশুর।
৩৩ মিনিট আগে
হাম এখন ‘মহামারি রূপ’ নিচ্ছে, এ অবস্থায় বৃহস্পতিবার সংসদে ছুটি দিয়ে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে....
৪ ঘণ্টা আগে
‘আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না (কৃষক ও ফ্যামিলি কার্ড) যে মূল্যস্ফীতি হবে। কাজেই, মূল্যস্ফীতি হবে না, বরং এই টাকা আমরা যাঁদের দেব, সেইসব কৃষক ও নারী নিশ্চয়ই সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে...
৫ ঘণ্টা আগে