
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে এসেছিলেন অর্ধশতাধিক পুলিশ সদস্য। যাঁদের বেশির ভাগই একদল মানুষের কাছে অবরুদ্ধ হয়ে পড়েন। এর মধ্যেই পুলিশের শীর্ষ কয়েকজন কর্মকর্তা সদর উপজেলায় আইভীর বাসভবন চুনকা কুটিরে ঢোকার সুযোগ পান। কিন্তু সাবেক এই মেয়র সাফ জানিয়ে দেন, ভোরের আলো না ফোটা পর্যন্ত তিনি বাসা থেকে বের হবেন না।
এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর থেকে আইভী ও তাঁর স্বজনদের সঙ্গে বাসার বারান্দাতেই সময় কাটে পুলিশ কর্মকর্তাদের। তাঁদের সঙ্গে ছিলেন সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা। বাসায় আসা সবার জন্য আপ্যায়নের ব্যবস্থাও করেন আইভী। সামাজিক যোগাযোগমাধ্যমে আপ্যায়নের একটি ছবি ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা যায়, চেয়ারে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও অন্য পুলিশ কর্মকর্তারা পাশাপাশি বসে আছেন। তাঁদের সামনে টেবিলে বিস্কুট, কলা, চা, পানি সাজিয়ে রাখা হয়েছে।
ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, “অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।” তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।’
এদিকে গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তাসহ সবাইকে আপ্যায়নের চেষ্টা করা নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন।
ছড়িয়ে পড়া ছবি প্রসঙ্গে রাবেয়া মিতু নামের দেওভোগ এলাকার এক বাসিন্দা ফেসবুকে লিখেছেন, ‘নারায়ণগঞ্জের মানুষ শত ঝামেলার মধ্যে শত্রুকেও আপ্যায়ন করেন।’
নারায়ণগঞ্জ তোলারাম কলেজের ছাত্র ইয়ামিন তাঁর ফেসবুকে লেখেন, ‘কেউ পুলিশের ভয়ে পালান, আর কেউ পুলিশকে ঘরে ডেকে খাওয়ান।’

গতকাল রাত সাড়ে ১১টার দিকে নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের জন্য তাঁর চুনকা কুটিরে অভিযান চালায় পুলিশ। এ সময় দেওভোগ এলাকার বাসিন্দা ও তাঁর সমর্থকেরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। আইভীও দিনের আলো ছাড়া বের হবেন না বলে জানান। দীর্ঘ ছয় ঘণ্টা পর আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, সাবেক মেয়র আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ২৬ মে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে