নড়াইলে মাজেদ আলী খান মাজে খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পৌরসভার বরাশুলা বাড়ি এলাকার বাসিন্দা জাফর আলী খানের ছেলে।
আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা সদর হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. অলক বাগচি জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মাজেদ আলী স্থানীয় এমপি মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনের সহচর ছিলেন।
এদিকে সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার পেরোলি বাড়ি এলাকায় মিলন শেখ (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পেরোলি বাজার থেকে বাড়ি ফেরার সময় মামুনের দোকানের পাশে এলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। সদর হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে রেফার করা হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক। ওই যুবকের বাঁ পাঁজরে গুলি লেগেছে বলে জানান তিনি।

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৪ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ১১ জন। আজ সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ধামাইনগর ইউনিয়নের জামতৈল এলাকার ইসমাইল হোসেন (৭০) ও একই এলাকার আব্দুস সালাম (৬০)।
৭ মিনিট আগে
রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১০ মিনিট আগে