
নড়াইলে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি এমএম রেজাউল আলমের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইটভাটার মালিকেরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ইটভাটা স্থাপন করেছি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব। এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং ৫০ লাখ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বেন।’
বক্তারা আরও বলেন, প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার ওপরে ব্যাংক লোন রয়েছে। ভাটা বন্ধ হয়ে গেলে সমুদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকরা বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব দিয়ে থাকেন।
এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আইন মেনে এবং নিয়মের মধ্যে থেকে ইটভাটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে