
নওগাঁর আত্রাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে আজিজার রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় থানার পুলিশ অভিযান চালিয়ে নিহতের দুই ভাতিজা বাবু (৪০) ও আব্দুল আলিমকে (৩০) গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামে।
নিহত আজিজার রহমান ওই গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে। গ্রেপ্তার দুই ভাতিজা আজিজার রহমানের বড় ভাই আলাউদ্দীনের ছেলে।
পুলিশ সোমবার গভীর রাতে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত আজিজার রহমানের বড় মেয়ে হেনা আক্তার জানান, তাঁর আপন চাচাতো ভাই বাবু ও আব্দুল আলিমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে বাবা আজিজার রহমানের বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যার একটু আগে চাচাতো ভাই বাবু এবং আলিম বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে আজিজার বাধা দেন। এ সময় আজিজারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই আজিজার মারা যান।
হেনা বলেন, ‘বাবাকে লাঠিপেটা করার সময় ছোট ভাই মুকুল হোসেন এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে।’
ঘটনার খবর পেয়ে রাতেই থানার পুলিশ ঘটনাস্থল থেকে আজিজারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আজিজারের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে বাবু, আলিমসহ সাতজনকে আসামি করে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বৃদ্ধ আজিজারকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর ছেলে মুকুল হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত বাবু ও আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে