বিধিনিষেধ শিথিল হওয়ায় নওগাঁ শহর ফিরেছে আগের রূপে। বড় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে খুচরা দোকানপাট, সবখানে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে। সড়কে সব ধরনের যানবাহন আর গণপরিবহনও চলতে শুরু করেছে। ফলে শহরের ভেতর কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার বিধিনিষেধ শিথিলের প্রথম দিন নওগাঁ শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শহরের বাটার মোড়, সরিষাহাটির মোড়, পাইকারি সবজি বাজার, গোস্ত হাটির মোড়, চুরিপট্টি, ব্রিজ মোড়, তাজের মোড় এলাকায় সড়কে ভিড় দেখা গেছে।
বিভিন্ন শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় অনেকেই প্রয়োজনীয় কেনাকাটা করতে বেরিয়েছেন। তবে বেশির ভাগ মানুষের মধ্যেই স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। ভিড়ের মধ্যে অনেকের মুখে মাস্ক থাকলেও সেটি নির্দিষ্ট স্থান রাখতে দেখা যায়নি।
ব্রিজ মোড় এলাকার শাপলা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হক বলেন, ‘বিধিনিষেধের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে দোকান বন্ধ রাখতে হয়েছে। বিধিনিষেধ শেষ হওয়ায় ক্রেতা উপস্থিত এবং বেচা-কেনাও বেশ ভালো হচ্ছে।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ বালুডাঙা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়ও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
আবির হোসেন নামের এক বাস শ্রমিক বলেন, ‘সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি ভালোই। দীর্ঘদিন বিধিনিষেধ চলায় আমাদের খুব কষ্টে দিন পার করতে হয়েছে। এখন বিধিনিষেধ শিথিল হওয়ায় কিছুটা হলেও প্রাণ ফিরেছে।’
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বলেন, সরকারিভাবে সড়কে অর্ধেক যানবাহন নামানোর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা সবাইকে মেনে চলতে বলা হয়েছে। এমনিতেই বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বুধবার যানবাহন কম বের হয়েছিল। আজ বৃহস্পতিবার সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে। নির্দেশনার বাইরে অতিরিক্ত পরিবহন যাতে সড়কে চলতে না পারে সেগুলো কঠোর ভাবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে