নওগাঁর মহাদেবপুরের হাট চকগৌরি এলাকায় লাইলী বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার হাট চকগৌরি এলাকার চালকলের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জেলার মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, লাইলী বেগম ও শামীম হোসেন দম্পতি দীর্ঘদিন ধরে হাট চকগৌরি এলাকার মেসার্স উজ্জ্বল চালকলে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা চাতালে শ্রমিকদের ঘরেই বসবাস করতেন। গতকাল শনিবার রাতে লাইলী ও তাঁর স্বামী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে অনেক বেলা হয়ে গেলেও লাইলী ও শামীম কাজে না যাওয়ায় অন্য শ্রমিকেরা তাঁদের ঘরে গিয়ে দেখেন লাইলীর রক্তাক্ত লাশ পড়ে আছে। তাঁর স্বামী শামীম হোসেন ঘরে নেই। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই নারী শ্রমিকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁর স্বামী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে