নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম তারেক হোসেন (১৮)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তারেক হোসেন নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে। তারেকের সেলাই মেশিনের মেকানিকের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওহাটা মোড়ে নিজ প্রতিষ্ঠানে কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তারেক। পথে উপজেলার ভিমপুর ইউপির রসুলপুর এলাকায় একটি গ্রামীণ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছে সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তারেক। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়।
নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে