
নওগাঁর বদলগাছীতে শতবর্ষী একটি কলেজের একজন শিক্ষার্থীও চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কৃতকার্য (পাস) হয়নি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এ ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, উপজেলার বালুভরা আর বি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সব শিক্ষার্থী অকৃতকার্য (ফেল) হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজটি থেকে এবার চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় নেয়। তাদের কেউ পাস করেনি। কলেজটিতে ১০ জন শিক্ষক রয়েছেন। কলেজটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়।
একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছেলেরা পড়ালেখায় চেষ্টা করেছে, কিন্তু সারা বছর যথাযথ ক্লাস না হওয়ায় এই ফল।
অন্যদিকে কলেজের এক শিক্ষক দাবি করেন, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পাঠদানের ঘাটতির কারণে এমন ফল হয়েছে।
এ বিষয়ে বালুভরা আর বি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডেজিআরা পারভিন বলেন, ‘এবার আমাদের কলেজ থেকে চারজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। চারজনই অকৃতকার্য হয়েছে।’
এমন ফল কেন হলো—জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, এনটিআরসির যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাঁদের বাসা দূরে হওয়ায় ঠিকমতো কলেজে আসেন না। শিক্ষার্থীও তেমন নেই। যার ফলে আগ্রহ নষ্ট হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে