
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করাসহ কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, ‘আনোয়ার হোসেন কিছুদিন আগে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি পেলেও তিনি এখনো বিভিন্ন স্থানে ওই পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মো. আবু তাহের চৌধুরীর বিরুদ্ধে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা রক্ষায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের লঙ্ঘন বলে দাবি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী জেলা বিএনপির সদস্যসচিব এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিতে জানানো উচিত ছিল। শোকজ নোটিশ ছাড়াই আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে