
নওগাঁর ধামইরহাটে তিন দিনে শিয়ালের কামড়ে নারীসহ সাতজন আহত হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) না থাকায় বিপাকে পড়েছে তারা। আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩০ জুন থেকে আজ বুধবার (২ জুলাই) পর্যন্ত ওই সাতজন শিয়ালের কামড়ের শিকার হয়েছে। আহতরা হলেন উপজেলার রঘুনাথপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মাইমুনা বেগম (২২), আবু তালেবের ছেলে মেজবাহ (১৫), কছির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৫০), মৃত জব্বারের ছেলে আব্দুল লতিফ (৩৫), শালুককুড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে আবুল কালাম (৩৫), শিববাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল (৬২) এবং পূর্ব চকশরিফ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪)। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগী ইউনুস আলী বলেন, ‘জরুরি কাজে বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যেতেই শিয়ালের আক্রমণের শিকার হই। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে দেখি ভ্যাকসিন নেই।’
অপর ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে ওষুধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে।’ হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার বলেন, ‘শুধু জেলা পর্যায়ে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ রয়েছে। উপজেলা পর্যায়ে আমরা এখনো পাইনি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে