
নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, নওগাঁ-১ আসনে ৩৩ শতাংশ, নওগাঁ-২ আসনে ৩৭ দশমিক ৫৬ শতাংশ, নওগাঁ-৩ আসনে ৩২ দশমিক ২৫ শতাংশ, নওগাঁ-৪ আসনে ৩৭ শতাংশ, নওগাঁ-৫ আসনে ২৩ শতাংশ, নওগাঁ-৬ আসনে ২৮ দশমিক ৮০ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।
এর আগে, সকাল সাড়ে সাতটায় ৬টি আসনে ৭৮২টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
এদিকে, এই ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছে। ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোবাইল টিমও কাজ করছে। এখনো জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে