
প্রেমের টানে বাংলাদেশে চলে আসা এক ভারতীয় কিশোরীকে তার নিজ দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশে পাঁচ মাস সেফ হোমে থাকার পর আদালতের নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সাপাহারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
আজ দুপুরের দিকে সাপাহারে এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীকে ভারতের মালদা জেলার বামনগোলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাপাহারের বামনপাড়া সীমান্তের ২৪৫/সিএস পিলার এলাকায় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর, সাপাহার থানা-পুলিশের একটি দল এবং ভারতের বিএসএফের প্রতিনিধি প্রবীণ যাদব প্রমুখ।
ইউএনও সেলিম আহমেদ বলেন, প্রচলিত আইন মেনে কিশোরীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আদালতের রায় অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর হস্তান্তর করা হয়।
জানা যায়, গত মে মাসে ফেসবুকে পরিচয়ের সূত্রে বাংলাদেশি প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য সীমান্ত পাড়ি দিয়ে এ দেশে ঢোকে ভারতের পশ্চিমবঙ্গের এই কিশোরী। বিএসএফের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হলেও বাংলাদেশের সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ে যায় সে। আটকের পর প্রথমে তাকে সাপাহার থানায় এবং পরে আদালতের নির্দেশে রাজশাহী সেফ হোমে পাঠানো হয়। সেখানে কেটে যায় তার পাঁচ মাস। অবশেষে আদালতের রায় ও পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হলো।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে