নওগাঁয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোররুম থেকে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের চকমুক্তার দয়ালের মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম—সাইফুল ইসলাম (৪৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালায় পুলিশ। এ সময় কুরিয়ার সার্ভিসের গাজীপুরের টঙ্গী শাখা থেকে আসা টেপ দিয়ে মোড়ানো তিনটি পার্সেলে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পার্সেলের গাঁয়ে লেখা ছিল প্রাপকের নাম এলাহী ভরসা, সাপাহার, নওগাঁ এবং প্রাপকের মুঠোফোন নম্বর দেওয়া ছিল। প্রেরকের নামের জায়গায় লেখা ছিল এমএকে ট্রেডার্স টঙ্গী, ঢাকা এবং একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল।
ওই দিনই এ ঘটনায় নওগাঁ সদর থানা-পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।
এ বিষয়ে নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘গাঁজাভর্তি পার্সেলের গায়ে লেখা মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের টঙ্গী এলাকায় সাইফুলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের টঙ্গী শাখা থেকে গাঁজার পার্সেল বুকিং করার কথা স্বীকার করেছেন।’
ওসি আরও বলেন, ‘সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একই ধরনের চারটি মামলা রয়েছে। সাইফুল কুরিয়ারের মাধ্যমে মাদকদ্রব্য সরবরাহকারী চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা প্রেরক ও প্রাপকের নামের জায়গায় ছদ্মনাম ব্যবহার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা এক জায়গা থেকে অন্য স্থানে পৌঁছে দিয়ে থাকেন। এই চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য জানার জন্য সাইফুলের বিরুদ্ধে আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে