নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আবাদপুকুর–রাণীনগর আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে আব্দুল খালেক মণ্ডল (৪০) এবং একই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)।
সাহাবুল হোসেন জানান, তাঁরা রোববার রাতে মোটরসাইকেলে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে খলিশাকুড়ি মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা প্রথমে তাঁদের চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় এবং প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে আব্দুল খালেক মণ্ডলের পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন।
তিনি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় আব্দুল খালেককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ সোমবার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে ৬–৭ জন ছিল। তবে এটি ছিনতাই না পূর্বশত্রুতার জেরে হামলা—তা এখনো নিশ্চিত নয়।
রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান, আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে