
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সদ্য সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর বিরুদ্ধে হত্যা, দুর্নীতিসহ আটটি মামলা রয়েছে। ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার ময়মনসিংহ র্যাব-১৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাবেক মেয়র বিল্লাল হোসেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মনিরাবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাব কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানান অভিযোগে থানা ও আদালতে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ওই সব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে