ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাইজবাগ বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ময়মনসিংহ জেলা তত্ত্বাবধায়ক রেশমা সুলতানা যোথী।
সংশ্লিষ্টরা জানায়, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখায় সুজন মেডিকেল হলের মালিক কায়সার আহম্মেদকে ১০ হাজার এবং জান্নাত মেডিকেল হলের মালিক এনামুল হককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনিবন্ধিত ওষুধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ড্রাগ অ্যাক্ট অনুযায়ী ২ জন ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে