
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে ২০ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিয়েবাড়িতে হামলা চালিয়ে প্লেট-গ্লাসসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়। ফেলে দেওয়া হয় অতিথিদের জন্য আয়োজন করা খাবার।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্তান মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

কবরস্থানে পাশাপাশি খোঁড়া হয়েছে তিনটি কবর। স্বজন-বন্ধুদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই পরিবারের বাবা, ছেলেসহ তিন সদস্যের লাশ ঢাকা থেকে গ্রামে পৌঁছানোর অপেক্ষা করছেন স্বজন ও এলাকাবাসী।