‘আগে যাইতাম নৌকা দিয়া। এহন সেতু হইছে, তাতে উঠি মই দিয়া। নামি আবার সেই মই দিয়াই। অনেক টাহা খরচ কইরা কী লাভ হইল সেতু দিয়া?’ কথাগুলো বলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালীগঞ্জ বাজারের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল আজিদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের পাশে নরসুন্দা নদীতে ২০২০ সালের জুন মাসে সেতুর নির্মাণকাজ শুরু করে এলজিইডি। সেতুটি ৯৬ মিটার লম্বা। নির্মাণে ব্যয় হয় ৭ কোটি টাকা ৪১ লাখ ৭৮ হাজার টাকা। গত বছরের জুন মাসে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়।
স্থানীয়রা জানান, সেতুটির পূর্ব পাশে রয়েছে ৮-১০টি গ্রাম। এসব গ্রামে কৃষিপণ্য উৎপাদিত হয় বেশি। পশ্চিম পাশে রয়েছে কালীগঞ্জ বাজার, অগ্রণী ব্যাংকের শাখা, মুশুল্লি রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সেতু নির্মাণের আগে স্থানীয় লোকজন বর্ষাকালে নৌকা ও অন্য সময়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতেন।
গতকাল রোববার সকালে সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের চলাচলের জন্য বাঁশের মই বানানো হয়েছে। বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন বয়সের মানুষ ঝুঁকি নিয়ে এটি বেয়ে চলাচল করছে। সংযোগ সড়ক থেকে সেতুটি প্রায় ১২ ফুট উঁচু হওয়ায় যানবাহন চলাচলের উপায় নেই।
সেতু এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম পিতুল বলেন, ‘সেতুর সংযোগ সড়ক না থাকায় আমাদের কোনো উপকারে আসছে না। কর্তৃপক্ষের কাছে দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’
সেতুটি উঁচু করার বিষয়ে ঠিকাদার আব্দুল গণি ভূঁইয়া বলেন, ‘নরসুন্দা নদী দিয়ে সিলেটের তাহিরপুর থেকে পাথর আমদানি করেন নান্দাইলের তারেরঘাট বাজারের ব্যবসায়ীরা। এ কারণে সেতুটি ১০-১২ ফুট সংযোগ সড়ক থেকে উঁচু করা হয়েছে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘মূল সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলেই যানবাহন চলাচল করতে পারবে।’
ময়মনসিংহ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘সেতুর দুপাশে সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে