
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে চুরি হওয়া ১৩টি ‘দরপার’ ও ‘গাড়ল’ ভেড়ার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) ভোররাতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ভেড়াগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকার বাসিন্দা মৃত হোসেন সিকদারের ছেলে আবুল কালাম (৪৮) এবং একই এলাকার উত্তরা আউসপাড়ার বাসিন্দা মৃত কসর উদ্দিন শেখের ছেলে হিরা মিয়া (৩৫)।
গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে বাকৃবির গবেষণা প্রকল্পের ১৯টি দরপার ও গাড়ল জাতের ভেড়ার মধ্যে ১৩টি চুরি হয়। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটসংলগ্ন খামার থেকে এসব ভেড়া চুরির ঘটনা ঘটে। এ ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা নজমুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, একটি চোর চক্রের যোগসাজশে ভেড়াগুলো চুরি করে গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ছয়টি ভেড়া একজনের কাছে এবং বাকি সাতটি ভেড়া বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট সোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ছয়টি ভেড়ার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি মারা গেছে। এ ছাড়া অন্য সাতটি ভেড়া উদ্ধারে অভিযান চলমান আছে। তিনি আরও বলেন, এ ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।
বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বলেন, ‘ভেড়া উদ্ধারের খবরে আমি অনেক খুশি। এতে গবেষণাকাজের অনেক উপকার হবে। এই গবেষণায় আমি গোল্ড মেডেল পেয়েছি। চর ও হাওর অঞ্চলে দরপার ও গাড়ল—এই উন্নত জাতের ভেড়ার পরিচিতি রয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে