
ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার আসামির নাম বাবলু মিয়া (২৪)। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় কারখানার গেটে লোক জড়ো করা এবং স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করার পেছনে মূল হোতা হিসেবে কাজ করেছিলেন বাবলু মিয়া।
আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার রাত ৯টার দিকে ডিবির একটি দল ভালুকা থানাধীন ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর গেট-সংলগ্ন একটি চায়ের দোকান থেকে বাবলুকে গ্রেপ্তার করা হয়। বাবলু মিয়া ডুবালিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ঘটনার দিন বাবলু মিয়া প্রথম ফ্যাক্টরির গেটে লোক সমবেত করেন। পরে তিনি উসকানিমূলক স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উত্তেজিত ও একত্র করেন। তাঁর নেতৃত্বেই উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গেটের সামনে বেধড়ক মারধর করে হত্যা করে। শুধু তা-ই নয়, মরদেহটি স্কয়ার মাস্টারবাড়ী মেইন রোডে নিয়ে যাওয়ার পর উত্তেজিত জনতাকে সঙ্গে নিয়ে লাশের ওপর অমানবিক নির্যাতন চালাতেও বাবলু সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
আবদুল্লাহ আল মামুন আরও জানান, দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় এ (সোমবার বিকেল) পর্যন্ত মোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি ইতিমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে