
ময়মনসিংহের ত্রিশালে ধমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে টিনের বাড়ি-ঘরসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে হঠাৎ শুরু হওয়া ধমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয়রা জানান, বৃষ্টির সঙ্গে পড়া শিলগুলোর একেকটির ওজন প্রায় ২০০ গ্রাম। এত বড় শিল আগে পড়তে দেখেননি স্থানীয়রা।
শিলাবৃষ্টিতে উপজেলার ত্রিশাল পৌরসভা, ত্রিশাল ইউনিয়ন, ধানীখোলা ইউনিয়ন, বইলর ইউনিয়ন ও রামপুর ইউনিয়নের সহস্রাধিক বাড়ি-ঘরের টিনের চাল ছিদ্র হয়ে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধান, পাট, কাচা আম, লিচু, শাক-সবজিসহ বিভিন্ন জাতের ফসলের।
রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার তিনটি ঘরই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার একটি বাছুর শিলাবৃষ্টির আঘাতে মারা গেছে। এখন ঘর মেরামতের জন্য জিও টেক্সটাইল শিট কিনতে বাজারে এসে দেখি এগুলোর দাম দ্বিগুণ হয়েছে। সুযোগ বুঝে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে।’
রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে বোরোসহ বিভিন্ন ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আমার ইউনিয়নে প্রায় দেড় হাজার ঘরের টিনের চাল ছিদ্র হয়ে গেছে। হঠাৎ ঘটা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের এই মানুষগুলো তাদের ক্ষতিগ্রস্ত বসতঘর নিয়ে মহাবিপদে পড়েছে।’
রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার ঘরবাড়ির টিনের চাল শিলা বৃষ্টিতে ছিদ্র হয়েছে। এমন বিপদের জন্য প্রস্তুত ছিলাম না। বসতঘরের এমন দশায় তারা দিশেহারা হয়ে পড়েছে। আপাতত বসতঘরের আসবাবপত্র রক্ষা ও থাকার জায়গা নিরাপদ করতে জিও টেক্সটাইল শিট কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন। সুযোগ বুঝে ব্যবসায়ীরা এই শিটের দামও অনেক বেশি হাঁকাচ্ছেন।’
বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামের ষাটোর্ধ কৃষক আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জন্মের পর আমি কখনো এত বড় শিল পড়তে দেখিনি। আমার দুইটি ঘরের টিনের চাল ছিদ্র হয়ে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। তাই জিও টেক্সটাইল শিট কিনতে বাজারে এসেছি। সকালে যেটির দাম দুশ টাকা গজ ছিল তা এখন তিনশ টাকার কমে দিচ্ছে না।’
রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের বাসিন্দা সুরুজ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘টিনের চালে অঝোরে পড়া শিলা বৃষ্টিতে আমার ঘুম ভাঙে। উঠেই দেখি শতশত শিলায় চাল ছিদ্র করে মেঝেতে পড়ছে। এ সময় পরিবারের সবাই মাথায় বালিশ চেপে নিজেদের রক্ষা করি। শিলাবৃষ্টি থামলে টর্চ নিয়ে বের হয়ে দেখি আমার পাঁচটি গাছের নিচে অসংখ্য আম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গাছের এক-তৃতীয়াংশ আমই পড়ে গেছে। বাকিগুলোও আঘাতপ্রাপ্ত হয়েছে।’
ত্রিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আকস্মিক শিলাবৃষ্টিতে আমার ইউনিয়নের বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। এছাড়াও অসংখ্য বসতবাড়ি ও দোকানের টিনের চাল বড় বড় শিলার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে