নেত্রকোনার দুর্গাপুর

পাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
শুধু তা-ই নয়, গ্রাম-শহরের ফলদ ও বিভিন্ন প্রজাতির গাছও নির্বিচারে কেটে চেরাই করা হচ্ছে এসব করাতকলে। নিয়মনীতি উপেক্ষা করে প্রশাসনের চোখের সামনে এই উপজেলায় অবৈধ করাতকলের বিস্তার ঘটেছে। এসব করাতকলের কার্যক্রমে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে।
উপজেলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌরসভা, কুল্লাগড়া, চন্ডিগড়, বিরিশিরি, বাকলজোড়া, কাকৈরগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নে বর্তমানে ৪৪টি করাতকল রয়েছে। এর মধ্যে অনুমোদন পেয়েছে মাত্র ৭টি। বাকি ৩৭টি করাতকল চলছে সম্পূর্ণ অবৈধভাবে। এর মধ্যে ১৪টি করাতকলের লাইসেন্সের জন্য আবেদন জমা পড়লেও এখনো পর্যন্ত অনুমোদন মেলেনি। আবার অনেক করাতকল লাইসেন্স ছাড়াই বিদ্যুৎ-সংযোগ নিয়ে নির্বিঘ্নে ব্যবসা করছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বন আইনের বিধান অনুযায়ী, কোনো করাতকলমালিক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করতে পারবেন না। কিন্তু বাস্তবে এ নিয়ম পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বন বিভাগের কিছু অসাধু ব্যক্তি করাতকল মালিকদের কাছ থেকে সরকারি অনুষ্ঠান দেখিয়ে চাঁদা আদায় করেন। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, আর লাভবান হচ্ছেন অসাধু ব্যক্তি ও করাতকলমালিকেরা।
সরেজমিনে দেখা গেছে, এসব করাতকলের অধিকাংশই প্রধান সড়কের পাশে স্থাপিত। করাতকলমালিকেরা রাস্তা দখল করে ছোট-বড় গাছের স্তূপ রাখছেন, যা পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘কিছু করাতকলমালিক প্রভাবশালী। এ কারণে বছরের পর বছর লাইসেন্স ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা চালাতে পারছেন তাঁরা।’ তবে রাষ্ট্রীয় স্বার্থে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পরিবেশবাদী পল্টন হাজং বলেন, অবৈধ করাতকলগুলোতে অপরিপক্ব গাছ এনে চেরাই করা হচ্ছে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। সময়ের সঙ্গে সঙ্গে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। প্রশাসনের উচিত দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া।
জানতে চাইলে শিমুলতলী গ্রামের করাতকলমালিক মঞ্জুর কাদের সোহেল জানান, তিনি এখনো লাইসেন্সের জন্য আবেদন করেননি। তবুও পল্লী বিদ্যুৎ অফিস থেকে সহজেই সংযোগ পেয়ে করাতকল চালাচ্ছেন। অন্যদিকে উপজেলার সাতাশি গ্রামের করাতকলমালিক আ. রউফ জানান, তিনি লাইসেন্স ছাড়াই করাতকল কিনেছিলেন, পরিচালনাও করেছেন। কিন্তু তিনি দাবি করেন, এক বছর আগে বিক্রি করে দিয়েছেন। অথচ বন বিভাগের হালনাগাদ তালিকায় এখনো তাঁর নাম রয়েছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মো. হাফিজুর রহমান বলেন, ‘সংযোগগুলো পুরোনো। সে সময় নিয়ম ছিল না। তবে বর্তমানে অবৈধ করাতকলমালিকদের এক মাস সময় বেঁধে চিঠি দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স করতে না পারলে বিদ্যুৎ-সংযোগবিচ্ছিন্ন করা হবে।’
উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, ‘চাঁদা আদায়ের বিষয়ে আমার জানা নেই, আমি নতুন এসেছি। তবে ইতিমধ্যে অবৈধ ১২টি করাতকলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্নের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে চিঠি পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ করাতকল বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১০ মিনিট আগে