
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাখাওয়াত, তাঁর বাবা মোস্তুফা (৪৮) ও বড় ভাই সাজ্জাদ হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।
নিহত ওই নারী খৈরাটি গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। অভিযুক্ত সাখাওয়াত একই গ্রামের মোস্তুফার ছেলে।
নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রৌশনারার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোস্তুফার পরিবারের আগে থেকে বিবাদ ছিল। আজ সন্ধ্যায় রৌশনারার একটি মুরগি মোস্তুফাদের ওখানে চলে যায়। এরপর মুরগির খোঁজে মোস্তফাদের বাড়িতে যান রৌশনারা। এ সময় মোস্তুফা, তাঁর মা সালেমা বেগমসহ (৬৫) পরিবারের লোকজন তাঁকে গালিগালাজ শুরু করেন। কলহের পর্যায়ে মোস্তুফার ছোট ছেলে সাখাওয়াত বঁটি হাতে দৌড়ে এসে রৌশনারা বেগমের ঘাড়ে কোপ দেন। এ সময় চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রৌশনারা বেগম। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় রৌশনারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রৌশনারা বেগমের ছেলের বউ হাফসা আক্তার (৩০) বলেন, ‘সন্ধ্যা হয়ে গেলেও আমাদের একটি পালা মুরগি ঘরে ওঠেনি। পরে আমার শাশুড়ি এদিক-সেদিক খুঁজতে থাকলে প্রতিবেশী এক চাচি এসে জানান, মোস্তুফাদের ঘরের পেছনে কলাগাছের পাশে মুরগিটি বসে আছে। এরপর আমার শাশুড়ি মুরগি আনতে গেলে মোস্তফার ছেলে সাখাওয়াত তাঁকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। আমার শাশুড়ি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বঁটি ও লাঠি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে