
জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
আজ বুধবার সকালে নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কবির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর পরিবারের কল্যাণ কামনা করে উপাচার্য জাহাঙ্গীর আলম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেসব সৃষ্টিকর্ম আছে, তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে বাস্তবজীবনে প্রতিফলিত করতে হবে।’
উপাচার্য আরও বলেন, ‘কবি নজরুলকে নিয়ে যে ধরনের গবেষণা হওয়া দরকার, তা হয়নি। তাঁকে নিয়ে গবেষণা করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ আছে, তারা কাজ করছে। এ ছাড়া গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমেও নজরুলের বিভিন্ন বিষয় নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি, সেগুলো নিয়ে গবেষণা করে আমাদের জ্ঞানভান্ডারে যোগ করতে হবে।’
কবির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি-২০২৫-এর সভাপতি এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিব-উল-মাওলা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম ১৩৮৩ বঙ্গাব্দের আজকের এই দিন ১২ ভাদ্র মারা যান। ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) বাংলা সাহিত্য ও সংগীতের এই প্রাণপুরুষের প্রাণপ্রদীপ নিভে যায়। তাঁর জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ডুমুরিয়া গ্রামে। ‘দুখু মিয়া’ ডাকনামের এই বিদ্রোহী কবিকে শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হতে হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে