
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ময়মনসিংহমুখী বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন মহিলা ও দুজন পুরুষ।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তাঁর ছেলে সবুজ মিয়া (৩২) এবং অপর যাত্রী দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)।
আহত ব্যক্তিরা হলেন সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩) ও শাহীন (২০)। তাঁরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নামাতে গেলে পেছন থেকে আরেকটি মাহিন্দ্রা গাড়ি সিএনজিকে ওভারটেক করতে গেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আরও ছয়জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৭ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে