
ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে সেহরির জন্য রান্না করা গরু মাংস সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার জুমার পর জয়বাংলা মোড়ে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা ডাইনিং ও ক্যাফেটেরিয়া পরিচালনায় দায়িত্বশীলদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন।
তবে ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত) আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া এটি। এখানে সব ধর্মের শিক্ষক-শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করে। আর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গরুর মাংস পরিবেশন না করাটা এখানকার নতুন রেওয়াজ নয়। আমরা নতুন কোনো নিয়ম চালু করি নাই।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ডাইনিং এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির যৌথ আলোচনায় মাধ্যমেই এ রকম রেওয়াজ চলে আসছে।’
জানা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে পবিত্র রমজানের প্রথম সাহরির খাবারের মেন্যুতে রাখা হয় গরুর মাংস। রান্নাও করেন ক্যাফের বাবুর্চি। কিন্তু সে মাংস শিক্ষার্থীদের মধ্যে পরিবেশন করার আগেই ক্যাফে পরিচালনার সঙ্গে জড়িত শিক্ষকদের নির্দেশে সরিয়ে নিতে হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ জুমার নামাজের পর জয়বাংলা মোড়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ে সাহরিতে গরুর মাংস রান্না করতে হবে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থাও করতে হবে। যে কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছেন, সেই কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক চর্চা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। যারা চর্চা লালন করবে তাদের আমরা রুখে দিতে চাই।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। যে যে ধর্মের, তারা যার যার মতো করে রীতি মেনে তাদের ধর্ম পালন করবে। বিশ্ববিদ্যালয়ের কোনো রকম ধর্মীয় গোঁড়ামি চলবে না। সব ডাইনিং এবং ক্যাফেটেরিয়াতে গরুর মাংসসহ সব ধরনের খাবার রাখতে হবে। অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। আমি ক্যাফেটেরিয়ার ম্যানেজারের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘রমজানে ভালোমন্দ খাওয়া খুবই জরুরি। গরুর মাংস পরিবেশন করতে না দেওয়াটা দুঃখজনক।’
ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির সিদ্ধান্তের বিষয়েও প্রশ্ন তুলে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী শরিফ উদ্দিন বলেন, ‘কমিটি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে একই সঙ্গে সাহরিতে গরুর মাংস রান্না এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থা করতে পারত।’
এ বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার ফরহাদ বলেন, ‘গত পাঁচ বছর ধরে ক্যাফেতে গরুর মাংস রান্না করা হয় না। রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধে সাহরিতে গরুর মাংস রান্না করেছি। কিন্তু খাবার পরিবেশন করার আগেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল শিক্ষকদের নির্দেশে মাংস সরিয়ে নেওয়া হয়। এ মাংস বাসায় নিয়ে যাওয়া হয়। রান্না করা মাংস বিক্রি করতে না পারায় পাঁচ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে আমার।’
এদিকে আজ শুক্রবার কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ‘চক্রবাক’ সংক্রান্ত সাম্প্রতিক সংবাদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের অনভিপ্রেত ঘটনায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন। নজরুল বিশ্ববিদ্যালয়ের যে কোনো ক্যাফেটেরিয়ায় গো-মাংস পরিবেশনযোগ্য। এ সংক্রান্ত কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ ছিল না বা নেই। উপাচার্যের নির্দেশক্রমে এই পত্রের মাধ্যমে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ‘চক্রবাক’ পরিচালনা কমিটি বাতিল করা হলো।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৬ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১০ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২২ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩৪ মিনিট আগে