
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে খুদে বার্তা পাঠিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনে প্রভাব বিস্তার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আজ রোববার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল হক ভূঁইয়া বলেন, ‘৫ জুন নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে আমিসহ চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। অন্যরা হলেন দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান ও মোটরসাইকেল প্রতীকের নজীমোল্লাহ লিটন।
তিনি বলেন, বর্তমান সরকার উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশ অমান্য করে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে দলীয় প্রার্থী বলে প্রচার করে পরিকল্পনামন্ত্রী তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের খুদে বার্তা প্রেরণ করছেন।
এই বার্তা নিয়ে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান এই খুদে বার্তা দলীয় নেতা–কর্মীদের দেখিয়ে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলেও প্রচার করছে। সেই সঙ্গে যাঁরা দোয়াত-কলমের পক্ষে কাজ করবেন না, তাঁদের দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হচ্ছে।
ইতিমধ্যে তাঁর ভাই চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া।
আনারস প্রতীকের এ চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচনের মাঠে পরিকল্পনামন্ত্রীর প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি লিখিতভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এই অবস্থায় অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
সাংবাদিক সম্মেলনে চণ্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) আজিজুল হক ভূঁইয়া, ইউপি সদস্য মহসিন পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান বলেন, ‘আমার মাঠের অবস্থা ভালো দেখে প্রতিপক্ষ প্রার্থীরা অপপ্রচার করছেন। আসলে আমি মন্ত্রী মহোদয়ের কাছের হওয়ায় সাধারণ ভোটারদের এসব বলে বিভ্রান্ত করা হচ্ছে।’
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল আজকের পত্রিকা বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে