প্রায় এক বছর যাবৎ একটি ষাঁড় লালন-পালন করছেন কৃষক মিজানুর রহমান। কোরবানির ঈদে ষাঁড় গরুটি বিক্রি করে স্ত্রী, দুই ছেলে-এক মেয়ের জন্য নতুন কাপড় চোপড়সহ বাজার সদাই করবেন। বাকি টাকা দিয়ে গ্রামে কৃষি জমি লিজ নিয়ে চাষাবাদ করবেন। গত শুক্রবার ষাঁড়টি হাটে উঠিয়েছিলেন। ৮৫ হাজার টাকা দাম ওঠে। বেশি টাকায় বিক্রির আশায় হাট থেকে গরুটি বাড়িতে নিয়ে আসেন। তবে আজ শনিবার সকালে দুই দাদন ব্যবসায়ী কৃষক মিজানের বাড়ি থেকে লাখ টাকা মূল্যের ষাঁড় গরু নিয়ে গেছে। একমাত্র সম্বল নিয়ে যাওয়ায় কৃষক পরিবারের কান্না কোনোভাবেই থামছে না।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বৈদ্যবাড়ি গ্রামের উগলীপাড়ায়।
কৃষকের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈদ্যবাড়ি গ্রামের উগলী পাড়ায় মো. হজরত আলীর ছেলে কৃষক মিজানুর রহমান বাড়ির পাশে ১৮ কাঠা জমি লিজ নিয়ে মাছ চাষ করেন। জমি লিজ ও মাছ চাষ করতে গিয়ে প্রায় তিন বছর আগে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া গ্রামের বোরহান উদ্দিন নান্নু ফকিরে ও মাসুদ মিয়া নামের দুই দাদন ব্যবসায়ীর কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ নেয়। গত বছর ভারী বৃষ্টিতে মাছের পুকুর তলিয়ে সব মাছ পানিতে ভেসে গিয়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যান কৃষক মিজান। এরপর থেকে দাদন ব্যবসায়ীদের সুদ দিতে পারছিলেন না। মাঝে মধ্যে সুদের টাকার জন্য কৃষক মিজানের বাড়িতে গিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করতেন দাদনরা। শনিবার সকালে দুই দাদন ব্যবসায়ী মিজানের বাড়িতে গিয়ে টাকার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেন, টাকা দিতে না পারায় বাড়ির পূর্বপাশে জমিতে চরানো কৃষকের একমাত্র সম্বল ষাঁড়টি জোর করে নিয়ে গেছে। গত প্রায় তিন বছরে দুই দাদন ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা লাভ দিয়েছেন কৃষক মিজান।
কৃষক মিজানুর রহমানের কলেজপড়ুয়া ছেলে রাইসুল ইসলাম নিশাত বলেন, ‘গত এক বছর যাবৎ আমরা অনেকটা নিঃস্ব হয়ে গেছি। অন্যের কাজ করে নিজের লেখাপড়া খরচ জোগাই। ষাঁড়টি বিক্রি করে ঈদের বাজার সদাইসহ আম্মা ও ছোট ভাই বোনদের নতুন কাপড়চোপড় কিনে দেবেন, কিন্তু তা আর হলো না। দাদন ব্যবসায়ীরা একমাত্র সম্বল ষাঁড় গরুটি জোর করে নিয়ে গেছে।’
বোরহান উদ্দিন নান্নু ফকির বলেন, ‘তাঁর কাছে টাকা পাই, কিন্তু গরু আমি নিইনি। আরেকজন পাওনাদার গরু আমার সামনে দিয়ে নিয়ে গেছেন।’
কৃষক মিজানুর রহমান বলেন, ‘গতকাল শুক্রবার ষাঁড় গরুটি বিক্রির জন্য বাজারে উঠিয়েছিলাম, বেশি দামে বিক্রির আশায় বাড়িতে নিয়ে আসি। সুদের টাকা দিতে না পারায় আজ শনিবার নান্নু ফকির ও মাসুদ ফকির জোর করে ষাঁড় গরুটি নিয়ে যায়। এখন ঈদে স্ত্রী সন্তানদের জন্য কিছুই কিনতে পারব না।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রাশেদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানানেই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩৩ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে