
আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ড মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি আলমগীর আলম বিপ্লব। প্রিমিয়ার ব্যাংকের ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত এই আসামি প্রকাশ্যেই রাজনৈতিক সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছেন। বিপ্লব পরোয়ানাভুক্ত আসামি হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি এভাবে ঘুরে বেড়ানো দুঃখজনক। আমি ওসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি।’
অভিযোগ উঠেছে, হালুয়াঘাট থানা-পুলিশের ‘রহস্যজনক’ আচরণের কারণে বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকছেন বিপ্লব।
আদালতের নথি পর্যালোচনায় দেখা গেছে, প্রিমিয়ার ব্যাংক ময়মনসিংহ শাখা কর্তৃক দায়েরকৃত অর্থঋণ মামলা নং-৩৭/২০১৮-এ আলমগীর আলম বিপ্লবকে ‘অর্থঋণ আদালত আইন, ২০০৩’-এর ৩৪(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। ১০ কোটি ১৩ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
প্রিমিয়ার ব্যাংক সূত্রে জানা গেছে, সুদ ও জরিমানা বৃদ্ধি পেয়ে বর্তমানে ব্যাংকের মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ (ভারপ্রাপ্ত) শেখ নাজমুন নাহার হালুয়াঘাট থানার ওসি বরাবর একটি কড়া তাগিদপত্র (স্মারক নং ৮২) পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর প্রথম ওয়ারেন্ট জারির পর থেকে এ পর্যন্ত ২৬ বার তাগিদ দেওয়া হলেও পুলিশ আসামি গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে।
আদালতের আদেশে বিচারক ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়ারেন্ট তামিল না হওয়ায় বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে। বিচারক আগামী ১৬ মার্চের মধ্যে ওয়ারেন্ট তামিল-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, বিপ্লব পলাতক নন বরং প্রকাশ্যেই সব কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রায় প্রতিটি সভা-সমাবেশে তাঁকে সামনের সারিতে দেখা যায়। এমনকি আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালেও তিনি একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য দিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলমগীর আলম বিপ্লবকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার রাহাত হোসেন বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় তিনি ঘোরাফেরা করলেও পুলিশ রহস্যজনক কারণে তাঁকে ধরছে না। বিপুল অঙ্কের এই টাকা আদায় না হওয়ায় আমাদের ব্যাংকিং কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
বিষয়টি নিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বারবার কল ও হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া আজ রাতে জানান, সাজাপ্রাপ্ত আসামি পলাতক থেকে জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ নেই। তিনি দ্রুত এসপিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে