
শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত ওই অভিযানে তিনটি অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ লাখ টাকা জরিমানা ও কাঁচা ইট গুঁড়ি দেওয়া হয়। এ সময় অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু হয়। ওই সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মনকান্দা এলাকার আশিকা ব্রিকস, মির্জাপুর এলাকার মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া এলাকার মেসার্স বিপি ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভাটায় তৈরিকৃত কাঁচা ইট নষ্ট করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যদের মধ্যে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে