
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী-২ সেতুর ঢালে বাসের ধাক্কায় মুরগিবাহী একটি পিকআপ উল্টে পিকআপের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ জানায়, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে পিকআপ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকামুখী দ্রুতগতির একটি বাস মুরগিবাহী পিকআপের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে