
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামে জয়নাল আবেদনী ও দেলোয়ার মাতবরের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের আল্লামা আফজাল আহমেদ দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানাসংলগ্ন সিরাজদিখান-ইছাপুরা সড়কে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের সময় নূর মোহাম্মদ (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায়

রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশুটির (৮) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।