
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের আজকের কর্মসূচিকে ঘিরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে উভয়মুখী লেনে গণপরিবহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যানবাহন না পাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ভোগান্তির শিকার হয়। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চলাচল সীমিত থাকায় পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ বা ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছে।
মুন্সিগঞ্জের পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা-সংলগ্ন খানবাড়ি এলাকা, সিরাজদিখান উপজেলার নিমতলা ও শ্রীনগর উপজেলার ছনবাড়ীসহ এক্সপ্রেসওয়ের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকে এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাবারী বাহিনীর কড়া নজরদারি চলছে।
পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা-সংলগ্ন খানবাড়ি এলাকায় আজ দুপুর ১২টার দিকে বরিশালগামী যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোর থেকে বরিশালগামী বাসের অপেক্ষায় আছি। এখনো কোনো গাড়ি পাচ্ছি না। যেভাবে যানবাহন কমেছে, মনে হচ্ছে আজ পৌঁছানোই কষ্টকর হবে।’
আরেক যাত্রী সালমা আক্তার বলেন, ‘আমি বাবার বাড়ি ফরিদপুর যাচ্ছি। বাবা অনেক অসুস্থ, তাই দেখতে যেতে হবে। কিন্তু কোনো বাস পাচ্ছি না। এক্সপ্রেসওয়ে ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো গাড়ি নেই।’ মাওয়া ঘাটগামী চালক মিজান হোসেন বলেন, যাত্রীও কম, গাড়িও কম। পুলিশ চেকপোস্টে গাড়ি থামাচ্ছে। যাত্রীরা আতঙ্কে বের হচ্ছে না।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দোলাইরপাড় থেকে পদ্মা সেতুর টোল প্লাজা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও সবকিছু স্বাভাবিক রয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে