
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী উচ্চবিদ্যালয় মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোকে কেন্দ্র করে আগাম প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো হাট ইজারা-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না হলেও স্থানীয়ভাবে ব্যানার-ফেস্টুন দিয়ে প্রচারণা শুরু হওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসাইল বানারী উচ্চবিদ্যালয় মাঠে কোরবানির পশুর হাট পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে প্রচারণা চালানো হচ্ছে। ওই তালিকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।
এদিকে উপজেলা প্রশাসন বলছে, এখন পর্যন্ত ওই হাটের ইজারা বা অনুমোদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে হাট পরিচালনার প্রচারণা চালানো নিয়মবহির্ভূত।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিদ্যালয় মাঠে হাট বসানো নিয়ে আগাম প্রচারণা চালানোয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশাসনের অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম বন্ধ হওয়া উচিত বলেও তাঁরা মত দেন।
অভিযুক্ত হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো বলেন, ‘স্থানীয়দের মনে সন্দেহ ছিল হাট হবে কি না। হাট হবে সেটা নিশ্চিত করার জন্যই এই প্রচারণা চালানো হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, কোরবানির পশুর অস্থায়ী হাট ইজারা-সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি অনুমোদনের আগে প্রচারণা চালানো অবৈধ। বিষয়টি খতিয়ে দেখা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে