মুন্সীগঞ্জে দুটি অটোরিকশার ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় দুই গাড়িচালককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—মাহবুব হোসেন ও তুষার নামের দুই অটোরিকশাচালক। তাদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশাটি আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অটোরিকশার মালিক রাজা মিয়া। গাড়ি চালক দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই স্থানে রাস্তার পাশে শিশু হুমাইরাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন মা হাবিবা বেগম। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে