
মুন্সিগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোমান মিয়া (৩৩) নামের শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। পরে ওই ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা।
অভিযুক্ত রোমান মিয়া হবিগঞ্জে লাখাই উপজেলার বউবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মুন্সিগঞ্জ শহরে হোস্টেলে থেকে শিক্ষকতা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিক্ষক বাথরুমে নিয়ে ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোসহ ভয় দেখিয়ে ধর্ষনের চেষ্টা করেন। তখন ওই ছাত্রী চিৎকার দিয়ে দৌড়ে বের হয়ে যায়। পরে তার অভিভাবক ঘটনা জেনে অন্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন। প্রতিষ্ঠানপ্রধান উপস্থিত না থাকায় অন্য শিক্ষকেরা কোনো পদক্ষেপ নেননি।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রোববার সকালে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন। এ ছাড়া বিক্ষুব্ধ অভিভাবকেরা ওই শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেন।
বিক্ষুব্ধ অভিভাবকেরা বলেন, ওই শিক্ষক এর আগেও পঞ্চম শ্রেণির ছাত্রীদের গায়ে হাত দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, অভিযুক্ত শিক্ষককে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে