মৌলভীবাজারের রাজনগরে অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার অপহৃত ওই স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার গুচ্ছগ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রে থেকে উদ্ধার করে রাজনগর থানা-পুলিশ।
আর গ্রেপ্তার দুজনের একজনকে হবিগঞ্জ ও অপরজনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা করা হয়। তাঁরা হলেন হবিগঞ্জের সদর থানার নাতিরাবাদ গ্রামের অন্তু চন্দ্র দাস (২৬) ও বানিয়াচং থানার উত্তর সাঙ্গর গ্রামের এক কিশোর (১৫)। অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক সওকত মাসুদ ভূঁইয়া ও সুলেমান আহমদ।
রাজনগর থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের শ্রীভোগ গ্রামের আরমান আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রী ঈদের কেনাকাটা করার জন্য রাজনগর বাজারে যায়। এরপর ওই কিশোরী আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় ওই মেয়ের বাবা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে গত ২৪ এপ্রিল মেয়েটির বাবার মোবাইল ফোনের ইমোতে অপরিচিত নম্বর থেকে কল আসে। অপহরণকারী ফোনকলে তাঁকে জানান মেয়েটি তাঁর কাছে রয়েছে। তখন মোবাইল ফোনের আলাপনের বিস্তারিত উল্লেখ্য করে রাজনগর থানায় লিখিত অভিযোগ করেন মেয়েটির বাবা।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাজনগর থানা-পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযোগে উল্লেখিত মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং অপহৃত ওই স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে